মদনে খড়ের ভিতর মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০

নেত্রকোনার মদনে খড়ের ভিতর মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ। রবিবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডে ধলিয়াকুড়ি হাওরে খড়ের ভেতর থেকে ৭৫ বছর বয়সী এই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে বোরো আবাদ করতে কয়েকজন কৃষক ধলিয়াকুড়ি হাওরে যায়। সেখানে আমন ধানের খড়ের ভেতর বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

বৃদ্ধের লাশের পাশে একটি চশমা, বিষের বোতল, পোড়া কাপড় পড়ে ছিল। লাশটি ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে চলন্ত ভ্যান থেকে পড়ে যাত্রী নিহত

অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মোঃ জামাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে বৃদ্ধ বিষপান করে মারা গেছেন। লাশটি ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/নূহু