লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মানিক, শাহজান তালাসী ও বেলাল হোসেন জুয়েলকে উপদেষ্টা করে তিন সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পাশাপাশি এমএ মজিদকে (ইত্তেফাক) সভাপতি ও ইউছুফ আলী মিঠুকে (মানবজমিন) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: ফটক বন্ধ করে হামলা, ডাকসু ভিপিসহ আহত ১৩
কার্যকরী কমিটির অন্যরা হচ্ছেন- সহ সভাপতি কাজী মুহাম্মদ ইউনুছ (ইনকিলাব), যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আমানত উল্যাহ (বর্তমান), সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ধনু (দিনকাল), অর্থ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন (খবর), প্রচার সম্পাদক আনোয়ার হোসেন (এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক শাহরিয়ার কামাল (ভোরের পাতা) এবং নির্বাহী সদস্য মাকছুদুর রহমান (ভোরের ডাক), মো. আবছার উদ্দিন রাসেল (ঢাকা প্রতিদিন) ও এমএ এহসান রিয়াজ (মাতৃছায়া)।
ইত্তেফাক/এসি
