মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে খড়ের ভেতর থেকে রবিবার প্রায় ৭৫ বছর বয়সি এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি চশমা, বিষের বোতল, পোড়া কাপড় উদ্ধার করা হয়। তবে তাত্ক্ষণিক তার পরিচয় জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. জামালউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বৃদ্ধা বিষপান করেই মারা গেছে। ময়না তদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
