গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরচালিত ভ্যান থেকে পড়ে আব্দুল আলিম মোল্লা (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম মহেশপুর গ্রামের দলিলউদ্দিন মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার এসআই ফিরোজ আহমেদ বলেন, জয়নগর থেকে কাশিয়ানী সদর বাজারে যাওয়া সময় ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন আব্দুল আলিম। স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
