মহেশপুরে গৃহবধূ খুন স্বামী পলাতক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর হাতে খুন হয়েছেন সাজেদা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী শাহাজউদ্দিন। রবিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। এলাকাবাসী জানায়, তারা স্বামী-স্ত্রী রাতে একসঙ্গে ঘরে ঘুমিয়েছিল। সকালে বাড়ির অন্য লোকজনেরা ঘরের মধ্যে সাজেদার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।