স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক!

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:০২

 

উইন্টার অফারে স্মার্টফোনে বিশেষ মূল্যফেরত দিচ্ছে ওয়ালটন। নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে এসএমএস-এর মাধ্যমে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করলেই থাকছে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, উইন্টার ক্যাশব্যাকের আওতায় প্রিমো এনথ্রি, প্রিমো এইচসেভেন এবং প্রিমো এনএফথ্রি এই তিন মডেলের স্মার্টফোনে ক্যাশব্যাকের অফার দেয়া হয়েছে। এই ফোনগুলোতে ৫শ’ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার, ১ হাজার ৫শ’, ৫ হাজারবা ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতা। ফোনগুলোর দাম যথাক্রমে ৯ হাজার ৯শ’ ৯০ টাকা, ৭ হাজার ৫শ’ ৯৯ এবং ৭ হাজার ৯৯ টাকা। যেকোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে নগদের পাশাপাশি ইএমআই এবং কিস্তিতে ফোনগুলো কিনলেও ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। অফারটি পেতে ফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে BO লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই নাম্বার লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে। গ্রাহক বিক্রেতার কাছ থেকে তাত্ক্ষণিকভাবে তা সংগ্রহ অথবা মোবাইলের দামের সঙ্গে সমন্বয় করতে পারবেন।