চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে করাচি টেস্ট জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেন শান মাসুদ, আবিদ আলি, অধিনায়ক আজহার আলি ও বাবর আজম। তাদের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৫৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এতে ম্যাচ জয়ের জন্য ৪৭৬ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২১২ রান করেছে শ্রীলঙ্কা। ফলে ম্যাচ জিততে শেষ দিনে ৩ উইকেট হাতে নিয়ে ২৬৪ রান করতে হবে লঙ্কানদের। আর জয়ের স্বাদ পেতে আর মাত্র ৩ উইকেট শিকার করতে হবে পাকিস্তানের বোলারদের। প্রথম ইনিংসে পাকিস্তান ১৯১ ও শ্রীলঙ্কা ২৭১ রান করেছিল।
