মির্জাপুর ক্যাডেট কলেজে নজরুল হাউজ চ্যাম্পিয়ন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:২১

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়  নজরুল হাউজ চ্যাম্পিয়ন এবং সোহরাওয়ার্দী হাউজ রানার আপ হয়। ওভারঅল চ্যাম্পিয়ন হয় ফজলুল হক হাউজ ও রানার আপ হয় সোহরাওয়ার্দী হাউজ। গত শনিবার ছিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন নবম পদাধিক ডিভিশন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন। চারদিনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী।