স্মার্টফোনে স্প্যাম নোটিফিকেশন বন্ধ করছে গুগল

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:০২

গুগল তাদের অন্যতম একটি ফিচার স্প্যাম নোটিফিকেশন সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘অ্যান্ড্রয়েড নিয়ারবাই নোটিফিকেশন’ নামের এই ফিচারটি গুগল ২০১৫ সালে চালু করেছিল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্প্যাম নোটিফিকেশন থেকে সুরক্ষিত রাখতে এটি বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছাকাছি থাকা অ্যাপ ও অন্যান্য কনটেন্ট সম্পর্কে জানাতে এই ফিচারটি চালু করেছিল গুগল। সার্চ জায়ান্ট গুগলের দাবি,  এই ফিচারটিতে ডেভেলপাররা এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছেন, যাতে ব্যবহারকারীরা কাছাকাছি থাকা ওয়াই-ফাই জোন বা এলাকা সম্পর্কে সহজে জানতে পারে। বাসের ট্রানজিট তালিকাও সরবরাহ করত এই ফিচারটি। কিন্তু চালু হওয়ার হওয়ার পর দেখা যায় এর মাধ্যমে অ্যান্ডয়েড ব্যবহারকারীদের কাছে অনেক স্প্যাম নোটিফিকেশও আসছে আর এ কারণেই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে গুগল। এবিষয়ে  অফিসিয়াল ব্লগ পোস্টে গুগলের এক মূখপাত্র বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছে।

                             সূত্র: গেজেটস নাউ