ক্যাপশন নিউজ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ঢাকা-১ আসনের এমপি সালমান ফজলুর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য নির্বাচিত করায় রবিবার শহরে আনন্দ মিছিল করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। পরে এক পথসভায় নেতৃবৃন্দ এমপি সালমান এফ রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং তার সু-স্বাস্থ্য কামনা করেন       —ইত্তেফাক