সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাই স্কুলের বিশ জনের অধিক ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক আরিফুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নাম ঠিকানা সঠিকভাবে জানার জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
জানা যায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের জন্য স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার সদর থানায় ই/এস প্রেরণ করলে ফেরত এসিডির মাধ্যমে গ্রেফতারকৃত আসামি আরিফুলের নাম ও ঠিকানা সঠিক না থাকায় পুনরায় হাজতি আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।
