লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড

নিহত প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা অনুদানের চেক প্রদান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৫

গাজীপুর সদর উপজেলার কেশরিতায় লাক্সারি ফ্যান কারখানায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেছে কারখানা কর্তৃপক্ষ। রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব চত্বরে কারখানার হেড অব সেলস অফিসার মো. শফিকুর রহমান নিহত ১০ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ওই চেক তুলে দেন। ইতিপূর্বে লাশ দাফনের জন্য কারখানা কর্তৃপক্ষ নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া আহতদের চিকিত্সা দেওয়ার জন্য সার্বিক সহায়তাদানেরও প্রতিশ্রুতি দেন কারখানা কর্তৃপক্ষ।

কারখানার হেড অব সেলস মো. শফিকুর রহমান আরো জানান, প্রতি মাসে নিহতের প্রতি পরিবারকে আজীবন ১০ হাজার টাকা ও উত্সব বোনাস প্রদান করা হবে। তারপরও তাদের পরিবারের যোগ্য ও কর্মক্ষম প্রতিনিধিকে চাকরি দেওয়া হবে এবং সন্তানদের লেখাপড়ার খরচও দেওয়া হবে।