মজিবর রহমান
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান (৬০) শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই মেয়ে রেখে গেছেন। রবিবার বাদ জোহর ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
