সাতক্ষীরার আশাশুনি মরিচ্চাপ বেইলি ব্রিজের পাশে সদ্য উদ্বোধনকৃত মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক ও শেখ রাসেল শিশু কর্নার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
উপজেলার একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র হিসেবে পার্কটিকে গড়ে তোলা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পার্কটিকে সৌন্দর্যমণ্ডিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। মরিচ্চাপ নদীর চরভরাটি জমিতে গড়ে তোলা পার্কটিকে পরিপাটি কেওড়াবাগান পরিপাটি আকর্ষণীয় করে রেখেছে। সাতক্ষীরা শহর থেকে সড়কপথে আশাশুনি আসতেই চাপড়া গ্রামের শেষ সীমানায় বিশাল কেওড়াগাছের সুদৃশ্য বাগান চোখে পড়বে। এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে শেখ রাসেল শিশু কর্নার। শিশু কর্নারে শিশুদের খেলাধুলার জন্য দোলনা, ঢেকিকল, বাচ্চাদের ঘুর খাওয়া হ্যান্ডি চেয়ার, আনন্দ দায়ক উঁচু থেকে নিচের নামার স্লিপার। এছাড়া কেওড়া পার্কের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে কাঠ ও প্লাস্টিকদ্বারা নির্মিত বাঘ, হরিণ, জিবরা, কুমির, সাদা বক ও বাচ্চা ছানাসহ নানা প্রাণী। পার্কের ভেতরে সড়কের পথিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য নির্মাণ করা হয়েছে বসার স্থান। পরিবার-পরিজন নিয়ে সবুজ মনোরম পরিবেশে বসার জন্য কেওড়া পার্কের ভেতরে তৈরি করা হয়েছে বাঁশের সড়ক ও ছোটো গোল ঘর। বাহারি রং ও হাতে তৈরি বিভিন্ন নকশায় সাজানো গোল ঘরে বসেই দেখা যাবে মরিচ্চাপ নদীর প্রাকৃতিক দৃশ্য।
পার্কের আগত দর্শনার্থীরা জানান, আশাশুনি উপজেলায় কোনো নান্দনিক স্থান না থাকায় বাধ্য হয়ে জেলা ও জেলার বাইরে বিভিন্ন পিকনিক স্পটে পরিবার নিয়ে যেতে হতো। বর্তমানে আশাশুনি মরিচ্চাপ নদীর তীরে সবুজ শ্যামল মনোরম পরিবেশে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কটি নির্মাণ করায় প্রায় প্রতিদিন পরিবার ও শিশুদের নিয়ে পার্কে ঘুরতে আসছি।
মনোরম এসব পরিবেশ উপভোগ করতে প্রতিদিন দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক। এরই মধ্যে পার্কটির উন্নয়নের লক্ষ্যে দর্শনার্থীদের কাছ থেকে সামান্য প্রবেশমূল্য নেওয়া হচ্ছে। টিকিটের এ অর্থ দিয়ে পার্কটির উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানান পার্ক উন্নয়ন কমিটির সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক।
পার্কের আগত দর্শনার্থীরা জানান, আশাশুনি উপজেলায় কোনো নান্দনিক স্থান না থাকায় বাধ্য হয়ে জেলা ও জেলার বাইরে বিভিন্ন পিকনিক স্পটে পরিবার নিয়ে যেতে হতো। বর্তমানে আশাশুনি মরিচ্চাপ নদীর তীরে সবুজ শ্যামল মনোরম পরিবেশে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কটি নির্মাণ করায় প্রায় প্রতিদিন পরিবার ও শিশুদের নিয়ে পার্কে ঘুরতে এসেছি। মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে ঘুরতে আসা আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের শওকাত হোসেন জানান, তিনি সুদূর প্রত্যন্ত এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। এখানের পরিবেশ দেখে খুব ভালো।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাদপুর গ্রামের ফুয়াদ হাবিব টিটন জানান, পার্কটি নির্মিত হওয়ার পর থেকে এখানে আসার খুব ইচ্ছা ছিল দেখার। এসে দেখে খুব ভালো লাগছে।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আশাশুনি উপজেলা কর্তৃক উদ্যোগ নেওয়া পার্কটি উন্নয়নে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে যাতে এটি আরো উন্নত হয়। এ ধরনের একটি পার্ক নির্মাণের ফলে প্রত্যন্ত এ উপকূলবাসীর জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি হলো। এখানে যাতে আরো পর্যটকের আগমন ঘটে সেজন্য নুতন নুতন ব্যবস্থা গ্রহণ করা হবে।
