টেকনাফ শহরকে যানজট মুক্ত করতে বাজার স্থানান্তর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৫৯

কক্সবাজারের টেকনাফ পৌর শহরকে যানজটমুক্ত করে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পর্যটক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় মাছ ও সবজি বাজার নতুন বাস টার্মিনাল এলাকায় স্থানান্তর করা হয়েছে।  সোমবার সকাল ১০টায় বাজার স্থানান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল। এ দিন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে বাজার ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর, পৌর সচিব ফয়েজউদ্দিন, পুলিশ পরিদর্শক জামসেদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় টেকনাফ পৌর শহরকে যানজটমুক্ত করে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পর্যটক সেবা নিশ্চিত করতে পৌর এলাকার বাজার ব্যবস্থাপনার নতুন বাস টার্মিনাল এলাকায় দুই একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।