জগন্নাথপুরে নদী খাল পুনরুদ্ধারে অভিযান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:৫৯

সারাদেশের ন্যায় সোমবার সকালে জগন্নাথপুরেও শুরু হয়েছে অবৈধ দখলদারদের কবল থেকে নদী ও খাল পুনরুদ্ধার অভিযান।

উপজেলা সদরের নলজুর নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্যদিয়ে এ অভিযান শুরু হয়েছে। সকালে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম পৌর শহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর বাজারের সিটি ব্যাংকের পাশে নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম বলেন, নদী খাল পুনরুদ্ধারে নদীর ভেতরে যেসব স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।