রাজশাহীতে পদ্মা নদীতে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং অবৈধ বালু ঘাট বন্ধের দাবিতে সোমবার মানববন্ধন করেছে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ। নগরীর তালাইমারী এলাকায় আয়োজিত মানববন্ধনে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব টিংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, উপদেষ্টা আবু সুফিয়ান বাবু, সদস্য আসাদুল হক দুখু প্রমুখ বক্তব্য রাখেন। পরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
