বালিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আব্দুর রশিদ মল্লিক (৩০) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার পদমদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ মল্লিক বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী দক্ষিণ বাড়ি গ্রামের আব্দুর সালামের ছেলে।

আরো পড়ুন: সাতক্ষীরায় বিএনপির ৫০ নেতাকর্মীসহ আটক ৭৪

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদমদী গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন মামলায় গত ২৭-০১-১০ তারিখে রাজবাড়ী বিজ্ঞ আদালতে ৩ বছরের সাজা হয়। সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

ইত্তেফাক/বিএএফ