দেশের নদ-নদী, খাল-বিল ও জলাশয় দখলদারদের হাত থেকে রক্ষা ও সুপেয় পানির ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে অভিযান শুরু হয়েছে। বাংলা?দেশ পাউন্নয়ন বোর্ড-পাউবো, জেলা ও স্থানীয় প্রশাসন গতকাল সোমবার সারা দেশের নদ-নদী, খালসহ অন্যান্য সরকারি জলাধার তীরবর্তী এলাকায় গড়ে উঠা অ?বৈধ স্থাপনা উ?চ্ছেদ করে। পাউবো ও প্রশাসন পুলিশের সহযোগিতায় ভেঙে ও গুড়িয়ে দেওয়া এমন অনেক অবৈধ স্থাপনা। আজ মঙ্গলবারও এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানা গেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত নির্দেশনা দিলে পানি সম্পদ মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ নেয় । আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ও কদমতলা ইউনিয়নের সরকারি খালটি (সতীশের খাল) অবৈধ দখলদারদের কবলে ছিল। গতকাল খালের পাড়ের পাঁচপাড়া বাজারসহ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় দোকানসহ ১০৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আট কিলোমিটার খালের পাড় উদ্ধার করা হয়েছে। দিনাজপুর শহরের ঐতিহাসিক ঘাগড়া ও গিরিজা ক্যানেলের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। ইতিমধ্যে পাউবো ও ভূমি অফিসের সার্ভেয়াররা চারটি মৌজায় খালের সীমানা নির্ধারণ করে লাল রঙ দিয়ে চিহ্নিত করেছেন। নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ শহরের হেমাঙ্গিনি ব্রিজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, নদীর অবৈধ ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হবে। নারদ নদীতে উচ্ছেদ অভিযান হলে হেমাঙ্গিনি ব্রিজ থেকে কানাইখালী জেলাপাড়া পর্যন্ত প্রায় তিন একর নদীর জায়গা অবৈধ দখলমুক্ত হবে। শরীয়তপুর শহরের বটতলা এলাকায় খালের ওপর অবৈধভাবে নির্মিত ৭৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল বড়পাড়া সুরমা নদীর তীরবর্তী লাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গাজীপুরের টঙ্গী?তে তুরাগ তীরে অ?বৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক দোকানপাট ও এক?টি প্যা?কে?জিং কারখানার অংশ বিশেষ গুঁ?ড়ি?য়ে দি?য়ে?ছে ভ্রাম্যমান আদালত। মেহেরপুরে ভৈরব নদের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলার কামদেবপুর, গোভিপুর ও যাদবপুর স্থানে টিনের ও ইটের তৈরি ১২টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে রেলওয়ের উচ্ছেদ করা জায়গায় পুনরায় স্থাপিত স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। গতকাল পাহাড়তলী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২০টি ঘর উচ্ছেদ করা হয়। নারায়ণগঞ্জের বন্দরে কুড়িপাড়া খালের দুইপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, বন্দরের ৫টি সরকারি খালের দুই পাশেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে। চাঁদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাবনার চাটমোহরে বড়াল নদী দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাউবোর জিকে ক্যানেলের দুই পাড়ের ২৮৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। মাদারীপুরে শুরু হয়েছে শতবছরের দখল হওয়া রাস্তি খাল উদ্ধার। প্রায় এক কিলোমিটার দীর্ঘ খালটি উদ্ধার কার্যক্রম আজ পুনরায় শুরু হবে। নেত্রকোনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মগড়া নদী দখলমুক্ত করার জন্য গতকাল অভিযান চলে। মগড়া নদী দখল করে নির্মিত প্রায় সাড়ে তিনশত ঘরবাড়ি এবং দোকান উচ্ছেদ করা হবে।
নরসিংদী সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ দখল মুক্ত করতে প্রায় পাঁচ কিলোমিটার অংশে অভিযান চালানো হয়। মানিকগঞ্জের ঘিওরের কুস্তা বন্দর এলাকায় ধলেশ্বরী নদীর তীরবর্তী ১৬৭ শতাংশ ভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ২৫টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। টাঙ্গাইলের নাগরপুরের পানানে নোয়াই নদী দখল করে গড়া স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলার পুরাতন মরা খোয়াই নদীতে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পাবনা মধ্যশহরের হাউজপাড়া মহল্লার দক্ষিণ অংশে ইছামতির দুই পাড়ে উচ্ছেদ অভিযান হয়েছে। পঞ্চগড়ে শহরের তুলারডাঙ্গা এলাকার করোতোয়া নদী দখল মুক্ত করতে অভিযান হয়েছে। এই এলাকায় ৯৬টি পরিবার বসবাস করছিল।
