গাজীপুরে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় তাফসির মাহফিল আগামীকাল বুধবার থেকে মহানগরীর শহিদ স্মৃতি স্কুল ময়দানে শুরু হবে। তাফসির কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা হাবিবুর রহমান মিয়াজী ও সদস্য সচিব সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু জানান, গাজীপুর কেন্দ্রীয় তাফসির মাহফিল কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে তাফসির পেশ করবেন মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবিব, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল বাসেদ খান, মুফতি হাসান জামিল, মুফতি সফি কাসেমী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরেণ্য আলেমগণ। তাফসির মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
