সাবেক এমপি এবাদত্ হোসেন মন্ডলের ইন্তেকাল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০০:১৪

সাবেক সংসদ সদস্য এবাদত্ হোসেন মন্ডল রবিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন।  তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ১৯৭৯ সালে তিনি বিএনপি থেকে  ঝিনাইদহ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তাকে কালীগঞ্জ উপজেলার নাটুপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ার পারসনের উপদেষ্টা মসিউর রহমান শোক প্রকাশ করেছেন।