তিতাস গ্যাস টিএন্ডটি কোম্পানি লিমিটেড-এর ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভায় সভাপতিত্ব করেন। ২০১৮-১৯ অর্থ বছরে কোম্পানি ১৬ হাজার ৫৬৭.৬১ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ১৪ হাজার ১৫৩.৯৩ কোটি টাকা রাজস্ব আয় করে, যা বিগত অর্থ বছরের তুলনায় ০.২৫ শতাংশ কম। আলোচ্য অর্থ বছরে কোম্পানির করপূর্ব ও কর পরবর্তী মুনাফার পরিমাণ যথাক্রমে ৬২৬.৬৩ ও ৪৬৪.৪৭ কোটি টাকা। উক্ত মুনাফার বিপরীতে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে আর্নিং পার শেয়ার (ইপিএস) দাঁড়িয়েছে ৪.৭০ টাকা। —প্রেস বিজ্ঞপ্তি
