রাউজানে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৮



রাউজানে সড়ক দুর্ঘটনায় সজীব মুৎসুদ্দি (১৯) নামের ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মহামুনি গ্রামের উমেষ চন্দ্র মুৎসুদ্দির বাড়ির সত্যজিৎ মুৎসুদ্দির ছোট ছেলে। 

তিনি পাহাড়তলি ইউনিয়ন ছাত্রলীগের সহ অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধরণ সম্পাদক মো. সালাউদ্দিন।
সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের পাহাড়তলি ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সজীব দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট।

ইত্তেফাক/আরকেজি