নন্দীগ্রামে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৩১

বগুড়ার নন্দীগ্রামে আতিকুল ইসলাম (১৪) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রাম থেকে আতিকুলের লাশ উদ্ধার করা হয়। আতিকুল ইসলাম নিনগ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে ও নন্দীগ্রাম ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে আতিকুল তার নিজ ঘরে শুয়ে পড়ে। মঙ্গলবার সকালে ঘরের দরোজা না খুললে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। এতে কোনও সাড়া না পেয়ে ওই ঘরের দরোজা ভেঙে ঘরে ঢোকে পরিবারের লোকেরা। তখন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় আতিকুল ইসলামকে দেখতে পায় তারা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

আরও পড়ুন: ৬৭ বছরে ইত্তেফাক

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু