রংপুর বিভাগের জেলা ও উপজেলাগুলোতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিচে এ বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-
রংপুর:

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা, কেক কাটাসহ, পাঠক সমাবেশ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল তিনটায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনের হল রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে বলেছেন, ‘বঙ্গবন্ধু, দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়া একই সূত্রে গাঁথা। বক্তারা আরও বলেন, দৈনিক ইত্তেফাকের সমকালীন সংবাদ পরিবেশন খুবই প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রেখে হাতে হাত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। ইত্তেফাক বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে।'
ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টর গোলাম মোস্তফা আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাঃ আলীম মাহমুদ, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোস্তবা হোসেন রিপন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, বিটিভির প্রতিনিধি সাইদুল ইসলাম আলমগীর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়জীদ প্রমুখ। এছাড়া রংপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
পঞ্চগড়:

পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণমানুষের মূখপাত্র দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে পঞ্চগড় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পঞ্চগড় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন প্রধান, জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, ভজনপুর ডিগী কলেজের অধ্যক্ষ সিপন মো. হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো. হারেজ আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রণিক, পঞ্চগড় ব্যারিষ্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউশনের সিনিয়র সহকারি শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, ভজনপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রহমান বাবু, পঞ্চগড় ড. আবেদা হাফিজ গালর্স স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. শাহজাহান আলী, পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদরাসার প্রভাষক মো. শহিদুল ইসলাম, পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম বুলবুল, পঞ্চগড় সাইক্লিং রাইডারের সভাপতি পঞ্চগড় স্কেটিং ক্লাবের পরিচালক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মোশাররফ হোসেন, লুৎফর রহমান, সামসউদ্দিন চৌধুরী কালাম, সাবিবুর রহমান সাবিব, কামরুল ইসলাম কামু, রফিকুল ইসলাম, হাসিবুল করিম, হারুন উর রশিদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর থেকে ইত্তেফাক দেশের মানুষের অধিকারের পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে আসছে। প্রতিষ্ঠার পর থেকে ইত্তেফাক তার নিজস্ব স্বকীয়তায় সত্য ও ন্যায়ের সঙ্গে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও দৈনিক ইত্তেফাক দেশ ও জনগণের পক্ষে থেকে গৌরবময় ভূমিকা পালন করবে।
নীলফামারী:
ঐতিহ্যের পথ ধরে ও তারুণ্যের ভালোবাসায় গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক ৬৬ বছর পেরিয়ে ৬৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার। এ সময় উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. মুরাদ হোসেন বেগ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এলিনা আক্তার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাহিদ তামান্না, এনডিসি,অধ্যাপক ডাঃ মোঃ রবিউল ইসলাম শাহ্ অধ্যক্ষ নীলফামারী মেডিকেল কলেজ মেসবাহুল হক অধ্যক্ষ, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ।
নীলফামারী জেলা প্রতিনিধি মো. শীষ রহমান, সৈয়দপুর প্রতিনিধি মোঃ আমিরুজ্জামান, ডোমার প্রতিনিধি মোঃ মোজাফ্ফর আলী, ডিমলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, জলঢাকা প্রতিনিধি তাজুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ শামীম হোসেন ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সংবাদিক, ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেত্রীবৃন্দ অংশ গ্রহন করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর:

দিনাজপুরে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের প্রাচীণতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক-এর ৬৭ তম বর্ষপুর্তি অনুষ্ঠান।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই।
দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু, বিশিষ্ঠ গবেষক অধ্যাপক ড. মাসুদুল হক ও সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান ও দিনাজপুর লেখিক সংঘের সভানেত্রী জিনাত রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক একরাম তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে মিশে আছে দৈনিক ইত্তেফাকের নাম। যুগ যুগ ধরে পত্রিকাটি পাঠকদের কাছে অনেক তাদের বিশ্বাস ও আস্থা অক্ষুন্ন রেখেছে। ভবিষ্যতে পত্রিকাটি তাদের এই ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম বর্ষপুর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক মরহুম এমএনএ এডভোকেট মোঃ আজিজুর রহমানের কন্যা জাকিয়া তাবাসসুম জূই এমপিকে সন্মাননা দেওয়া হয়।
ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সভার শুরুতে বুধবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক শাহীন ফেরদৌস, জাকির মোস্তাফিজ মিলু, ফজলে ইমাম বুলবুল, ফিরোজ আমিন সরকার, জয়নাল আবেদিন বাবুল, আসাদুজ্জামান শামীম ও ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক ইত্তেফাকের পূর্ব স্মৃতি চারণ করেন। আগামীতে লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ফুলবাড়ী:

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সকাল ১১টায় দৈনিক ইত্তেফাকের ফুলবাড়ী সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সার্বিক ব্যবস্থাপনায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, প্রবীণ শিক্ষক শিব নারায়ণ গুপ্ত, দৈনিক দেশ মা প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম এবং স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ফুলবাড়ী সংবদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।
এছাড়া বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক আজিজুল হক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি শিক্ষক আনোয়ার সাদাত, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, সাংগঠনিক সম্পাদ দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক দৈনিক আমার সময় প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক দেশ মা প্রতিবেদক শিক্ষক মোস্তাক আহম্মদ, মাহামুদুল হাসান রুবেল, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনতা প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রজব আলী প্রমুখ।
শেষে অতিথিদ্বয় যৌথভাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ শিক্ষার্থীরা অংশ নেন।
বোদা:

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক ইত্তেফাক ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বোদা চৌধুরী মার্কেট বোদা রিপোর্টাস ইউনিটি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, বিশিষ্ট সাংবদিক ও ঠাকুরগাঁও বেতারের নিউজ এডিটর হুমায়ুন কবির মজুমদার, দৃষ্টিদান সংস্থার পরিচালক মনোরঞ্জন সরকার, বোদা রিপোর্টাস ইউনিটি সভাপতি লিহাজ উদ্দীন মানিক।
দৈনিক ইত্তেফাকের বোদা প্রতিনিধি আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সাহিত্য সংস্থার পরিচালক হারুন অর রশিদ, এসভিডির পরিচালক মিজানুর রহমান, বিজয়ের-আলো.কম পত্রিকার সম্পাদক ও প্রকাশক এমএ আছাদ, দিনকালের প্রতিনিধি মোঃ নুর নবী, খোলা কাগজের প্রতিনিধি রাফিউল্লাহ প্রধান রাফি প্রমুখ।
আরও পড়ুন: ৬৭ বছরে ইত্তেফাক
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ পত্রিকার এজেন্ট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, লেখক, কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সবাই দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সাহসী ভুমিকা এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা তুলে ধরেন।
কুড়িগ্রাম প্রতিনিধি

দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ইত্তেফাকের জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন ও অতিথিবৃন্দ। এ সময় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু. হুমায়ুন কবীর সুর্য্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, চিলমারী প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা নজরুল ইসলাম সাবু, নাগেশ্বরী সংবাদদাতা কার্ত্তিকা সেন বিল্টু, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেন, ফুলবাড়ী সংবাদদাতা অনিল চন্দ্র রায় প্রমুখ। পরে দ্বিতীয়পর্বে কুড়িগ্রাম প্রেসক্লাবে স্থানীয় ইত্তেফাক এজেন্ট ও হকারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম হকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক এজেন্ট আমজাদ হোসেন, ইত্তেফাক এজেন্ট শরীফ আহম্মেদ, ওসমান আলী প্রমুখ।
গাইবান্ধা

গাইবান্ধা প্রেসক্লাবের মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি কে. এম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লব, জেলা সনাকের সভাপতি গোবিন্দলাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, কালের কণ্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, জেলা জেপির সভাপতি ফজলে করিম আহমেদ পল্লব, জেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, ফোকাস বাংলার ফটো সাংবাদিক কুদ্দুস আলম, গাইবান্ধা ডট নিউজের প্রধান বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, ডিবিসি টিভির প্রতিনিধি রিকতু প্রসাদ, আমাদের সময়ের প্রতিনিধি খায়রুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক শেখ হুমায়ুন হক্কানী, শাহজাহান সোহেল, তোফায়েল হোসেন জাকির, জাহাঙ্গীর আলম, ছোলায়মান সরকার, মো. লাভলু মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। পরে ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লব ও আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।
বিরামপুর (দিনাজপুর)
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৬৭তম বছরে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে।

বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক উপাধ্যক্ষ একেএম শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের বিরামপুর সংবাদদাতা নজরুল ইসলাম, নিজএজ প্রতিনিধি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি প্রভাষক মশিহুর রহমান, করতোয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি মাহাবুর রহমান, প্রভাতি খবরের প্রতিনিধি রায়হান কবীর, ভোরেরডাক প্রতিনিধি ডাঃ আব্দুর রশীদ প্রমূখ। সভায় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ও প্রথিত যশা সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা এবং ইত্তেফাক পরিবারের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে বিরামপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একেএম শামছুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোঃসোলেমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল ,নদী বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলনের উপজেলা আহবায়ক সাদেকুল ইসলাম দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইত্তেফাক সংবাদদাতা রাশিদুল আলম চাঁদ ,আমাদের সময় প্রতিনিধি শাহ মোঃ রেদওয়ানুর রহমান ,ইনকিলাব প্রতিনিধি মোশাররফ হোসেন বুলু ,বায়ান্নর আলোর প্রতিনিধি আবুবক্কর সিদ্দিক প্রমুখ। বক্তারা পত্রিকাটির অতিত ও বর্তমান দিক আলোচনা করে ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন। আলোচনা পৃর্বে অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকাটির ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকির সূচনা করেন।
আরও সংবাদ আসছে...
ইত্তেফাক/নূহু/এসি
