ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী: চট্টগ্রাম বিভাগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৩১

চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলাগুলোতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিচে এ বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে ইত্তেফাকের ৬৭তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে কেক কেটে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। 

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, গাজী গিয়াস উদ্দিন, আবু জাকের রাবেত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, কমলনগর উপজেলা প্রতিনিধি এম এ মজিদ। এ ছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ইত্তেফাক পাঠক ফোরাম, জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ। 

সভার শুরুতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তার পরিবারবর্গকে। ইত্তেফাকের নির্মাণ শৈলীকে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন তাদের অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত মজলুম জননেতা মাও. আবদুল হামিদ খান ভাসানী ও গণতন্ত্রের মানষপুত্র প্রয়াত হোসেন শহীদ সোহরাওর্দীকে।

কুমিল্লা:

‘বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ইত্তেফাক মিশে আছে আপন মহিমায়।ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। ইত্তেফাক মানেই একটি ইতিহাস। স্বাধীনতা, গণআন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তেজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে পত্রিকাটির প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন।'
ইত্তেফাক প্রকাশনার ৬৬ বছর পূর্তি ও ৬৭ বছরে পদার্পন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা টাউনহলের মুক্তিযুদ্ধ কর্ণারে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন। 

এ সময় বক্তারা আরও বলেন, 'তফাজ্জল হোসেন মানিক মিয়া ইত্তেফাককে দেশ, জাতি ও জনগণের মুখপত্র হিসেবে গড়ে তোলেছেন। তাই ২৪ ডিসেম্বর বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। অতীতের ন্যায় আগামীদিনেও ইত্তেফাক দেশ ও জনগণের কল্যাণে এর ধারাবাহিকতা রেখে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।’

দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. ওমর ফারুক। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমেদ, সাংবাদিক মীর শাহ আলম, অশোক কুমার বড়ুয়া, নজরুল ইসলাম দুলাল, গাজিউল হক সোহাগ, মো. কামাল উদ্দিন, কাজী এনামুল হক ফারুক, এম ফিরোজ মিয়া, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, মো. সহিদ উল্লাহ, এটিএম হুমায়ুন কবির, ইমতিয়াজ আহমেদ জিতু, আবদুল জলিল ভূঁইয়া, বাহার রায়হান, জাহিদুর রহমান, এম.এইচ মনির, আরিফুর রহমান মজুমদার, রেজাউল করিম রাসেল, ইকবাল হোসেন ভূঁইয়া, মাহমুদুল হক পিটার এবং ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মো. হাবিবুর রহমান, নাঙ্গলকোট সংবাদদাতা মজিবুর রহমান মোল্লা, মনোহরগঞ্জ সংবাদদাতা আবদুল গাফফার সুমন। এর আগে দিবসটি উপলক্ষে কুমিল্লা টাউনহল থেকে নগরীতে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে ইত্তেফাকের জন্মদিন পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাইল ফোনে শুভ কামনা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য শ্রেণিপেশার বিশিষ্টজনেরা।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চান্দিনা অক্সফোর্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে কেক কেটে একটি র‌্যালী বের করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার চান্দিনা ও বুড়িচং সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, দৈনিক কালের কন্ঠ পত্রিকার চান্দিনা প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চান্দিনা সংবাদদাতা জাকির হোসেন সহ অক্সফোর্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নোয়াখালী:

নোয়াখালী প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। পরে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   এতে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ।

আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার ফজলুল হক বাদল, সাবেক ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ আজিজুল হক বকশি।

এ সময় বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, দৈনিক ইত্তেফাকের চৌমুহনী সংবাদদাতা হরলাল ভৌমিক, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, ৭১ টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান ও জেলা যুব রেডক্রিসেন্টের সভাপতি আবদুল আজিজ পুলক।

বক্তারা দৈনিক ইত্তেফাকের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঐতিহ্যবাহী এ পত্রিকা পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে শুরু করে লেখনির মাধ্যমে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামকে গণজাগরণে রূপ দিয়ে স্বাধিকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, যা যুগ যুগ ধরে এদেশের মানুষ স্মরণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জেলা যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাবেকসহ বিশিষ্টজন।
ব্রাহ্মণবাড়িয়া:


দেশের প্রাচীণতম দৈনিক পত্রিকা  ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হায়াত- উদ-দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন  পুলিশ সুপর মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা  প্রশাসক সার্বিক মোহাম্মদ শামসুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশনের সভাপতি মন্জুরুল আলম, সাদেকুর রহমান, কবি জয়দুল হোসেন, আ ফ ম কাউসার এমরান, আবদুন নূর, রিয়াজউদ্দিন জামি, মনির হোসেন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু প্রমুখ।

হাজীগঞ্জ:

 


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ১২টায় হাজীগঞ্জ  উপজেলা পরিষদ চত্বরে র‌্যালির মাধ্যমে শুরু হয়। তারপর ই-সেন্টারে কেক কাটা হয়। প্রতিষ্ঠা বাষিকীর আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুউদ্দীন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত (পিআইও) রেজাউল করিম। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্ব ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাবিব উল্লাহ’র পরিচালনা  করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক ইত্তেফাকের হাজীগঞ্জ সংবাদদাতা শাখাওয়াত হোসেন শামীম।

আরও পড়ুন: ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী: রংপুর বিভাগ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও চারুশিল্পী গাজী মো. সালাহউদ্দিন, সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামাল হোসেন, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু, দৈনিক আজকের দেশকন্ঠের সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, সাপ্তাহিক মানব খবরের সম্পাদক ও প্রকাশক মুনছুর আহম্মেদ বিপ্লব, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি মো. কবির আহমেদ, সাপ্তাহিক সকলের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের সাইফুল ইসলাম, দৈনিক চাঁদপুর দিগন্তের হাজীগঞ্জ প্রতিনিধি আবু তাহের মেসবাহ, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার রেজাউল করিম নয়ন ও দৈনিক চাঁদপুর প্রবাহের মেহেদী হাছান প্রমুখ।

খাগড়াছড়ি

 

খাগড়াছড়ি প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ভারত প্রত্যাগত শরনার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ ভট্টাচার্য্য। দৈনিক ইত্তেফাকের দীঘিনালা উপজেলা প্রতিনিধি তমাল দাশ লিটনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান,  জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, স্থানীয় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সম্পাদক কানন আচার্য্য, জেলা স্কাউটের সম্পাদক সাংবাদিক আজিমুল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ সভাপতি মো. জহুরুল আলম ও সম্পাদক আবু তাহের মুহম্মদ।

 

 

ফেনী

 

ফেনীতে ইত্তেফাক এর ৬৭তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজজামান, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ইত্তেফাক পাঠক ফোরাম সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট এম. শাহজাহান সাজু,  ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক যতন মজুমদার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ফেনী প্রেসক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনএন জীবন প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক ও বার্তা সম্পাদক এম.এ জাফর, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার, সময়ের আলো প্রতিনিধি মাইন উদ্দিন পাটোয়ারী, দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক আমার কাগজ প্রতিনিধি আলাউদ্দিন, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, শেয়ার বীজ প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদ ও সোলেমান হাজারী ডালিম প্রমুখ।


মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা


কক্সবাজারের মহেশখালীতে উদযাপিত হল দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দৈনিক ইত্তেফাকের মহেশখালী সংবাদদাতার সভাপতিত্বে ২৪ ডিসেম্বর মঙ্গবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও র‌্যালি। 

মহেশখালী উপজেলা সংবাদ দাতা আবুল বশর পারভেজের সভাপতিত্বে মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.ছালামত উল্লার পরিচালনায় র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোহাম্মদ শরীফ বাদশা। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ, দৈনিক সমকালের মহেশখালী প্রতিনিধি শাহাব উদ্দীন, পৌর কাউন্সিলর সনজিদ চক্রবর্তী, উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা আমিন উল্লাহ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা- আলম, প্রধান শিক্ষক মিঠুন  চক্রবর্তী, ঠিকাদার নুরুল ইসলাম, দৈনিক বাংলার গৌরব মহেশখালী প্রতিনিধি সিরাজুল হক সিরাজ, মহেশখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. তারেক, ছাত্র নেতা মহি উদ্দীন, ফয়সাল, শাকের উল্লাহ খোকন, শামশুল আলম প্রমুখ। 

 

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা


প্রাচীন দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেনবাগ প্রেসক্লাব হলরুমে দৈনিক ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধি ও সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএ আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠা উৎসব পালন করা হয়। এসময় শিক্ষক, রাজনৈতিক নেতা, পত্রিকা পাঠক, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ক্রীড়া সংগঠক, লেখক, সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। সভার মধ্যমনি ছিলেন- প্রবীণ দৈনিক ইত্তেফাক গ্রাহক ও পাঠক সেনবাগ পৌর শহরের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার গোবিন্দ চন্দ্র চর্মা।

এসময় উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সেনবাগ উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ন- আহবায়ক ভিপি মমিন উল্যা মানিক, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র নুরেজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর ভূঁইয়া, সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী আক্কাছ রতন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ভিপি আবু নাছের দুলাল, সেনবাগ উপজেলা হামদার্দ এর ম্যানেজার এলএম চৌধুরী, বাতাকন্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  মোস্তাকুজ্জামান, ব্যবসায়ী আইয়ুব আলী, সেনবাগ প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম সায়েস্তানগরী, সাংবাদিক নূর হোসাইন সুমন, আমিরুল ইসলাম লিটন, মো: স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা


কক্সবাজারের টেকনাফে দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কেটে মিষ্টিমুখ করানো মধ্যদিয়ে পালিত হয়েছে।

২৪ ডিসেম্বর দুপুর আড়াই টায় টেকনাফ উপজেলা পরিষদ হলরোম মিলনায়তনে জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৭তম বছরে পদার্পণ উপলক্ষ্যে এক আলোচনা সভা টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের টেকনাফ সংবাদদাতা জসিম উদ্দিন টিপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌঃ ফেরদৌস আহমদ জমিরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার। বক্তব্য রাখেন টেকনাফ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আশেক উল্লাহ ফারুকী, আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জাবেদ ইকবাল বাবুল, সদস্য সিনিয়র নুরুল হক, আব্দুর রহমান, সংবাদকর্মী মুহাম্মদ ছলাহ উদ্দিন, নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, আমান উল্লাহ কবির, গিয়াস উদ্দিন ভূলু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসাইন, শামসুদ্দিন, বিশিষ্ট উন্নয়নকর্মী এইচএন আমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশ, জাতি ও সমাজের কল্যাণে এই পত্রিকার অবদানের কথা স্মরণ করেন। এই পত্রিকাকে অনুসরণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহবান জানান। সভা শেষে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। এরপর এই পত্রিকার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা 


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় মতলব প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা ও শোভা যাত্রা।

বিকেল ৩টায় মতলব প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিশু সংগঠন ও মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু। ইত্তেফাকের মতলব দক্ষিণ উপজেলা সংবাদদাতা ও শিক্ষক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এসএম সেলিম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
 
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেতে তেলাওয়াত করেন ধলাইতলী সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ ও গীতা পাঠ করেন প্রেসক্লাবের সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ। পরে অতিথিরা ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও শোভা যাত্রায় অংশ নেন। 

রাউজান (চট্টগ্রাম)

 

 

রাউজানে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।  উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।  দৈনিক ইত্তেফাকের রাউজান সংবাদদাতা গাজী জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার মামনুন আহমেদ অনিক, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাছান বাহাদুর পৌর প্যানেল মেয়র জমির উদ্দি পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রীযুষ প্রভাকর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহা-ই-জাহান, পৌর কাউন্সিল জানে আলম জনি, দৈনিক আজাদীর প্রতিনিধি মীর আসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি শফিউল আলম, দৈনিক কালের কণ্ঠ ও পূর্বকোন প্রতিনিধি জাহেদুল আলম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি প্রদীপ শীল, দৈনিক যুগান্তর প্রতিনিধি তৈয়ব চৌধুরী, দৈনিক প্রথম আলোর এসএম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের দর্পনের নেজাম উদ্দিন রানা, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, রাউজান উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আফরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাংবাদিক এস.এম সাইফুদ্দিন প্রমুখ। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাঙ্গামাটি

রাঙ্গামাটি প্রতিনিধি
মঙ্গলবার বিকেলে গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষপূতি উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বর্ষপূতি কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ।

অতিথিবৃন্দ কেক কেটে ইত্তেফাকের ৬৭তম বর্ষপূতি পালন করা হয়। এর আগে বর্ষপূতি উপলক্ষে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাব, দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চলে প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ বাপ্পা প্রমুখ।

 

কক্সবাজার প্রতিনিধি.

দৈনিক ইত্তেফাকের ৬৭তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইত্তেফাক কক্সবাজার অফিসে আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ সভাপতি মাওলানা নুরুল হক চকোরী। এতে পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া, হোসেন শহীদ সোহরায়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পত্রিকাটির গতি সচল করতে মেধা ও শ্রম দেয়াদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বর্তমান পরিচালনা পর্ষদের দীর্ঘায়ূ এবং বাংলাদেশ সৃষ্টিতে যেমনি ভাবে অবদান রেখেছে ইত্তেফাক, তেমনটি অবদান সামনের দিনেও সমৃদ্ধির সাথে থাকুক এটি আল্লাহর কাছে চাওয়া হয়। দোয়া মাহফিলে ব্যবসায়ী নেতা আজিজ মওলা চৌধুরী, ফয়সাল খান, ঈদগাঁও বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, ডেইলি সানের কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ রুবেল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, দৈনিক গণসংযোগের সম্পাদক (ভারপ্রাপ্ত) আমান উল্লাহ আমান, পরিকল্পিত বার্তার সম্পাদক আবদুল আলীম নোবেল, দৈনিক বায়ন্ন প্রতিনিধি শাহাদত হোসেন, সাইমুন আমীন, সময়ের আলো প্রতিনিধি আমীর রাশেদ, দৈনিক রূপসী গ্রামের সিনিয়র রিপোর্টার শাহ নিয়াজ, ওমর ফারুক জয়, জেলা ছাত্রলীগ নেতা মারুফ আদনান, রুবাইছুর রহমান, আবুল কাশেম আবু, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. রুবেল, নুর হোসেনসহ অর্ধশতাধিক শুভাকাঙ্খি মোনাজাতে শরীক হন।  

কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীরের সঞ্চালনায় দোয়া মাহফিলে ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে কক্সবাজার সদরের শীত প্রবণ পাহাড়ি ঈদগাঁও এলাকায় ইত্তেফাকের পক্ষে শীত বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

রামু (কক্সবাজার)

রামু (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের রামুতে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে রামু চৌমুহনীস্থ নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৈনিক ইত্তেফাকের রামু সংবাদদাতা রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া।

সাংবাদিক সোয়েব সাঈদের সঞ্চালনায় সভায় দৈনিক হিমছড়ির রামু প্রতিনিধি ওবাইদুল হক নোমান, দৈনিক কক্সবাজার প্রতিনিদিন এর রামু প্রতিনিধি মো. নাছির উদ্দিন, দৈনিক ভোরের ডাক এর রামু প্রতিনিধি আবুল কাশেম সাগর, শিক্ষক হিল্লোল বড়ুয়া বক্তব্য রাখেন। 

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান, বিশিষ্ট কবি এম সুলতান আহমদ মনিরী, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, দৈনিক আজকের দেশ বিদেশ এর রামু প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি কামাল হোসেন।

লোহাগাড়া (চট্টগ্রাম)

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের লোহাগাড়া সিটি হাসপাতাল কনফারেন্স রুমে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্যভাবে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

দৈনিক ইত্তেফাকের লোহাগাড়া সংবাদদাতা অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসনসিংহ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুলইসলাম, লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা এইচ.এম. গণিসম্রাট, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার কোম্পানী। অধ্যাপক মো. ইব্রাহিম খলিলের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাত্তার সিকদার ও সাংবাদিক রকসি সিকদার প্রমুখ। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান ও সাংবাদিক আবদুল আউয়াল জনিসহ শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। 

 

ইত্তেফাক/নূহু/এসি