ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী: খুলনা বিভাগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪০

খুলনা বিভাগের জেলা ও উপজেলাগুলোতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিচে এ বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-

ঝিনাইদহ:

ঝিনাইদহে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ  হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

খুলনা:

বিভাগীয়, শিল্প ও বন্দর নগরী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা এবং স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা অ্যাডভোকেট এনায়েত আলী, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অসীতবরণ বিশ্বাস, ফয়েজুল ইসলাম টিটো, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, সিরাজুল হক নান্নু, জাতীয় পার্টি- জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শেখ মোশারফ হোসেন, হায়দার আলী হাওলাদার, অ্যাডভোকেট শাহ মো. সুজায়েত হোসেন, নাগরিক নেতা শাহীন জামান পন, সরদার আবু তাহের, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহীন, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব।

এছাড়া খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সাহেব আলী, নবনির্বাচিত ট্রেজার সোহেল মাহমুদ, অমল সাহা, গৌরাঙ্গ নন্দী, শাহ আলম, অধ্যাপক আবুল বাশার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মো. মাহবুব আলম সোহাগ, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক মোতাহার রহমান বাবু, আবু তৈয়ব, সোহরাব হোসেন, রকিব উদ্দীন পান্নু, রাশিদুল ইসলাম, এরশাদ আলী, এ এইচ এম শামিমুজ্জামান, মোস্তফা জামাল পপলু, মিজানুর রহমান মিলটন, মাহবুবুর রহমান মুন্না, দেবব্রত রায়, এইচ এম আলাউদ্দীন, নূরুজ্জামান, গাজী মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, আব্দুল জলিল, রিতা রানী দাস, সোহাগ দেওয়ান, নূর হাসান জনি, বিমল সাহা, মোহাম্মদ মিলন, কামরুল মনি, জয়নাল ফরাজী, রকিবুল ইসলাম মতি, জাহাঙ্গীর আলম, দিলিপ বর্মন, আহমদ মুসা রঞ্জু, শেখ আব্দুল হামিদ, ইমাম হোসেন সুমন, হেলাল মোল্লা, তরিকুল ইসলাম তুহীন, শেখ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে খুলনা প্রেসক্লাবে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক।

কুষ্টিয়া:

প্রাচীনতম দৈনিক পত্রিকা ইত্তেফাক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক। ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যলয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারী।

ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার এসএম মুস্তানজিদ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান, সরকারী কৌশুলী (জিপি) এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাবেক সভাপতি শামসুর রহমান বাবু ও জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লেখক ও গবেষক এ্যাডভোকেট লালিম হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরী, এ্যাডভোকেট আব্দুল জলিল, সমাজসেবা অধিদপ্তরের প্রাক্তণ উপ-পরিচালক নজরুল ইসলাম সাংবাদিক খাদেমুল ইসলাম, রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

সভা শেষে প্রধান অতিথি ভিসি অধ্যাপক হারুন-উর-রশিদ আশকারীসহ অতিথিরা প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন।
নড়াইল:

     
নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠার ৬৭ বছর পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ও নড়াইলের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি নঈমুর রহমান ফিরোজ ও এম মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক কার্তিক দাস, মোঃ হাফিজুর রহমান, মোঃ মশিয়ার রহমান, সুজয় কুমার বকশী, এ্যাডভোকেট মোঃ আজিজুল ইসলাম, এমএম মাহবুবুর রশীদ লাবলু, আব্দুস সাত্তার, মিরাজ খান, শরিফুল ইসলাম বাবলু, আসাদ রহমান, হাফিজুল করিম নিলু, সাইফুল ইসলাম, মধু সরকার, দৈনিক ইত্তেফাক এর নড়াইল প্রতিনিধি মোঃ তারিকুজ্জামান, কালিয়া সংবাদদাতা এমএম ওমর ফারুক প্রমুখ।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এ সময় নড়াইলে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোর অফিস


দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে যশোর সাংবাদিক ইউনিয়নের সম্পাদক মিলন রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ইউসিবিএলের ভাইস প্রেসিডেন্ট আকতারুল আলম বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সম্পাদক সুকুমার দাস বক্তব্য রাখেন।

এ সময় যশোর সাংবাদিক ইউনয়নের সবেক সভাপতি মামুন রহমান, সাবেক সম্পাদক এইচ আর তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশীদ, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সাংস্কৃতিক সংগঠন উদীচীর জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম হিরু ও সম্পাদক সাজ্জাদ হোসেন খান বিপ্লব, তির্যকের সম্পাদক দীপংকর দাস রতন, শেকড়ের সম্পাদক রওশান আরা রাশু, স্পন্দনের সম্পাদক শরীফুল ইসলাম, আশাবরীর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ কেক কাটেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক সংগঠন উদীচী, বিবর্তন, শেকড় ও স্পন্দনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দৌলতপুর:

        

কুষ্টিয়ার দৌলতপুরে দেশের অন্যতম প্রধান দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইত্তেফাক প্রতিনিধি জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, সিনিয়র সাংবাদিক এমএস শাহীন, এমএ রাজ্জাক, শহিদুল ইসলাম সোহাগ, ফরিদ আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ, শরিফুল ইসলাম, সুলতান মাহমুদ, সাইদুল ইসলাম প্রমুখ।বক্তরা মহান মুক্তিযুদ্ধ ও দেশের বিভিন্ন সংকট মুহূর্তে ইত্তেফাকের ভূমিকার কথা স্মরণ করেন। 

মহেশপুর:

মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার মহেশপুর সংবাদদাতা ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, বিশিষ্ট শিক্ষাবিদ লোকমান হোসেন পাটোয়ারী, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মকলেচুর রহমান মিলন, দৈনিক সংবাদের মহেশপুর প্রতিনিধি এনামুল হক দুলু, মহেশপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মাতৃভাষা লাইব্রেরীর প্রতিষ্ঠাতা পরিচালক এমকে টুটুল প্রমুখ। বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বাগেরহাট:

        

বাগেরহাটে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাট প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে বাগেরহাট জেলা সদরে কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি অংশ নেন।পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার।

পরে ইত্তেফাকের জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অংশ নেন- বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, বাগেরহাট বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ। বক্তারা এই ঐতিহ্যবাহী পত্রিকার সাফল্য কামনা করেন। 

চুয়াডাঙ্গা:

       

চুয়াডাঙ্গায় দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
     
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান, চুয়াডাঙ্গা ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই এর সহ-সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা, পুলিশ সুপারের প্রতিনিধি চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন।

প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিশেষ অতিথিবৃন্দ ও অনুষ্ঠানের সভাপতি দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আজাদ মালিতাকে সাথে নিয়ে কেক কাটেন।

প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা সংবাদদাতা মনিরুজ্জামান ধীরু।

বেনাপোল:

       

দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বন্দর নগরী বেনাপোল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বেনাপোল কাস্টম হাউজের সামনে থেকে বের হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে যোগদেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ র‌্যালিটির নেতৃত্ব দেন বেনাপোলের পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি ও দৈনিক ইত্তেফাকের বেনাপোল সংবাদদাতা কাজী শাহ্জাহান সবুজ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সভার কাউন্সিলর আমিরুল ইসলাম, প্রবীন সাংবাদিক গাজী আনোয়ার হোসেন , মশিয়ার রহমান কাজল  ও আনিসুর রহমান আনিস। 

জীবননগর (চুয়াডাঙ্গা)

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা, কেক কাটা ও সন্ধ্যায় আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। 


দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মুন্সী মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সালাম ঈশা। প্রেসক্লাব যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক আকিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম, সালাউদ্দীন কাজল, কাজী সামসুর রহমান চঞ্চল, নূর আলম, মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন, জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, তারিকুল ইসলাম, এ আর ডাব্লিউ ও মফিজুর রহমান বক্তব্য রাখেন।  

অভয়নগর (যশোর

অভয়নগর (যশোর) সংবাদদাতা
যশোর অভয়নগর উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন।

প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিদুল ইসলাম খান, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ। দৈনিক ইত্তেফাক অভয়নগর (যশোর) সংবাদদাতা বদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক সুনীল দাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম ফারুক আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, নির্বাহী সদস্য সেলিম হোসেন, সদস্য গাজী রেজাউল করিম, এলটিভি বাংলা যশোর জেলার ষ্ট্যাফ রিপোর্টার কাজী মোস্তাক আহমেদ, এইচ.এম নিউজের সাংবাদিক ফায়সাল আহমেদ, আক্তারুজ্জামান, আশরাফ প্রিন্স, দেবাশীষ বিশ্বাস, তারিম আহমেদ ইমন, জাকির হোসেন হৃদয়, শেখ আহাদুজ্জামান আহাদ প্রমুখ।

মাগুরা

মাগুরা প্রতিনিধি 
মঙ্গলবার আনন্দঘন প্রতিবেশে নানা আয়োজনে মাগুরায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  হয়েছে। এ উপলক্ষে দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেট প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। 

মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল আই ও কালের কন্ঠের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর সভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।

বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম , দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান শরাফত হোসেন । 

স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের মাগুরা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট অমিত মিত্র । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্দা অ্যাডভোকেট আবু আইয়ুব বিশ্বাস ,জেলা জজ আদালতের এপিপি  অ্যাডভোকেট রতন কুমার মিত্র , এপিপি অ্যাডভোকেট সামছুল আলম , সমকাল ও চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার সাংবাদিক অলোক বোস , এনটিভির ষ্টাফ রিপোর্টাার সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি সাগর জামান । 

এরপর অতিথিবৃন্দ কেকে কেটে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। অনুস্টানে ইত্তেফাকের উপজেলা প্রতিনিধিগন , সাংবাদিক , আইনজীবী , শিক্ষক , কবি সাহিত্যিক , রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি  সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে ইত্তেফাকের প্রতিষ্টাতা তোফাজ্জেøল হোসেন মানিক মিয়ার স্মৃতির প্রতিশ্রদ্ধা জানানো হয়। 

ইত্তেফাক/এসি