রাবি আন্তঃকলেজ অ্যাথলেটিক্স
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪২তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে শাহ্ মখদুম হল ৭৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ৩৭ পয়েন্ট পেয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রথম রানার আপ হয়েছে। গতকাল মঙ্গলবার শেষ হওয়া এ প্রতিযোগিতায় মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে রোকেয়া হল (৮২ পয়েন্ট)। অপরদিকে রানার আপ হয়েছে মন্নুজান হল (২৩ পয়েন্ট)।
শহীদ সোহরাওয়ার্দী হলের শাকিব হাসান এবং রোকেয়া হলের জাকিয়া সুলতানা সূবর্ণা দ্রুততম মানব ও মানবী হন। প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। এ সময় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, অ্যাথলেটিকস্ ও অ্যাকুয়াটিকস্ সাবকমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফখরুল ইসলাম, হল প্রাধ্যক্ষগণ ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
