কৃষকভাইরা কি পেঁয়াজ চাষের কথা ভুলে গেছেন?

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

পিরোজপুরের হাট-বাজারে অনেক খুঁজেও দেশি পেঁয়াজ পেলাম না। শুধু চোখে পড়ল মিশর, চায়না, মিয়ানমারের পেঁয়াজ। আমার মতো আরো অনেকে বাজারে ঢুকে দেশি পেঁয়াজ না পেয়ে বড়ো বড়ো বেঢপ আকারের চায়না নয়তো মিশরের পেঁয়াজ কিনলেন একশো টাকা কেজিতে। চারটা পেঁয়াজেই এক কেজি! কিন্তু কথা সেটা নয়, আমার প্রশ্ন—বাংলাদেশের কৃষক ভাইরা কি পেঁয়াজ চাষের কথা বেমালুম ভুলেই গেলেন! পেঁয়াজের চাষ করলে নিশ্চয়ই দক্ষিণের শহর পিরোজপুরের হাট-বাজারে নিশ্চয়ই মিলত দেশে উত্পাদিত  পেঁয়াজ?

লিয়াকত হোসেন খোকন

পিরোজপুর