জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০০:৫৬

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ঢাকা মহানগরী শাখা এবং জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আগামী ২৮ ডিসেম্বর শনিবার প্রধান কার্যালয় মিলনায়তনে, সেকশন-১, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ঢাকা মহানগরী শাখার বার্ষিক সাধারণ সভা সকাল ১০টা হতে ১১টা এবং দ্বিতীয় পর্বে জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা বেলা ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সভায় সমিতির সব সদস্য/সদস্যা ও কাউন্সিলরকে উপস্থিত থাকার জন্য সমিতির সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা খালেদা খানম অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি