শাহজাদপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৭

শাহজাদপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব শাহজাদপুর কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি শফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি সাংবাদিক আতাউর রহমান পিন্টু, সিনিয়র সাংবাদিক ও কবি আতিক সিদ্দীকি, সহ-সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক মামুন রানা, কোরবান আলী লাভলু, ফরিদ আহম্মেদ চঞ্চল প্রমুখ।

ইত্তেফাক/আরকেজি