হাজী দানেশের মেয়ে এমপি সুলতানা আর নেই

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৩২

তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী আর নেই। বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে : তথ্যমন্ত্রী

সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।

ইত্তেফাক/এএএম