আরিফুর রহমান
চারটি অত্যাধুনিক ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। খুব শিগগিরি আপডেট হবে হোয়াটসঅ্যাপ। যার নাম ২.২০.১০.২৩। আসুন দেখে নেওয়া যাক, কী কী ফিচার আনা হচ্ছে এই নতুন আপডেটে।
টি চ্যাট ফিচার
টি চ্যট ফিচারের একটি সুবিধা হলো ছবি বা ম্যাপে ডার্ক মোডের ব্যবহার। ফলে চোখের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মানছেন অনেকে। কোনো লোকেশন পাঠালে তা খুলবে ডার্ক মুডেই।
লো ডাটার সুবিধা
সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে লো ডাটা অপশন। এই অপশন যদি সিলেক্ট করা থাকে তাহলে কোনোভাবেই অটোমেটিক নানান ছবি ও ভিডিও ডাউনলোড হবে না। ফলে বাঁচবে ডাটা ও স্টোরেজ। তবে এই সুবিধা আপাতত আসছে আইফোন ইউজারদের জন্য।
চ্যাট ফিক্স
আগে ৯৯৯টি মেসেজ পার হলেও সঠিক ভাবে নাকি দেখাত না, কিন্তু এখন সেই সমস্যা কোনোভাবেই হবে না বলে জানানো হয়েছে। এখন ৯৯৯ পার হয়ে গেলে ৯৯৯+ দেখাবে বলে জানা গিয়েছে।
কনট্রাক্টে নবীকরণ
হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে কোনো ফাইল পাঠাতে চাইলে স্ক্রিনে একটি পপআপ মেসেজ আসবে। সেটিতে কনট্রাক্ট সিলেক্ট করে পাঠানো যাবে ছবি। তবে এই সুবিধাও আইফোন ব্যবহারকারীদের জন্যই থাকছে।
তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশ অনেকদিন ধরেই আশা করছিলেন ডার্ক মোড অপশন পাবেন। কিন্তু সেই আশা এবারের আপডেটেও পূরণ হচ্ছে না ব্যবহারকারীদের, আপাতত জানা যাচ্ছে এমনটাই।
তবে নতুন বছরে বেশ কিছু ফোনে কাজ বন্ধ করবে হোইয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েট ২.৩.৭ বা তার আগের ভার্সনে আর সাপোর্ট করবে না এই মেসেজিং অ্যাপ। ২০২০-এর ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ হয়ে যাবে অ্যান্ড্রয়েট-এর পুরনো ভার্সনে হোয়াটসঅ্যাপ।
