প্রতিদিন সকালে ফেসবুক নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীদের জানিয়ে দেয় গত কয়েক বছর ধরে এ দিনে কি ঘটেছিল। কোনো স্ট্যাটাস বা ছবি শেয়ার করেছিলেন সে সম্পর্কে জানা যায় এ নোটিফিকেশন থেকে। এতে পুরোনো অনেক স্মৃতি নতুন করে আনন্দ বা বেদনার জন্ম দেয়। তবে কেউ এসব নোটিফিকেশনকে বিরক্তির কারণ হিসেবে মনে করলে তা বন্ধ করতে পারবেন। যেভাবে ফেসবুকের স্মৃতিচারণমূলক নোটিফিকেশন বন্ধ রাখবেন তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো— ফেসবুকে লগইনের পর আপনাকে https://www.facebook.com/memories/ যেতে হবে। সেখানে আজকের দিনে বা গত বছর কিংবা এর আগের বছরগুলোতে ফেসবুকে আপনি যেসব পোস্ট দিয়েছেন বা শেয়ার করেছেন তা দেখতে পাবেন। এখন আপনি প্রতিদিনের নোটিফিকেশন বন্ধ করতে চাইলে ‘notifications’ অপশনে ক্লিক করতে হবে। এরপর তিনটি অপশন দেখা যাবে। যেখান থেকে ‘all memories’ নিবার্চন করলে প্রতিটি ঘটনা নোটিফিকেশন আকারে জানাবে ফেসবুক। ‘Highlights’ নির্বাচন করলে আগের সবচেয়ে উল্লেখ্যযোগ্য ঘটনাগুলো নোটিফিকেশন আকারে জানাবে। আর যদি ‘none’ নির্বাচন করেন তাহলে কোনো নোটিফিকেশন আসবে না। যদি আপনি প্রতিদিন এ স্মৃতিচারণমূলক নোটিফিকেশনে বিরক্ত হয়ে থাকেন, তাহলে ‘none’ নির্বাচন করে দিলেই হবে।
