বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বারঘর থেকে মীরমহল বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় বারঘরের মরহুম জয়নাল আবেদীন খান মাদ্রাসা ও এতিমখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার মীর জিয়াউল হক জিউ, জয়নাল আবেদীন খান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. মো. বাকিবিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার এজি খান প্রমুখ।
