লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী জিআরপি থানার ইনচার্জ সানাউল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেছে। এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামালা হয়েছে।
