বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

 

সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে গতকাল বুধবার বর্ণাঢ্য আয়োজনে সূবর্ণজয়ন্তী উত্সব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর স্মৃতিচারণ ও আনন্দ উত্সব সমানতালে চলতে থাকে। মধ্যহ্ন বিরতীর আগ পর্যন্ত এভাবে চলে। বিকালে চলে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। এর আগে সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফেনী সরকারি পাইলট হাই স্কুলের প্রধানশিক্ষক হোসনে আরা মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার আলম। এ সময় অনুষ্ঠানে নর্থ-সাউথ ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক শাহনাজ পারভিন, সিনিয়র সহকারী জজ শাহেনারা আক্তার লাভলি, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সেলিনা বেগম, সূবর্ণজয়ন্তী উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক শাহীন আক্তার কানন, জেলা পরিষদের সদস্য রেজিয়া আক্তার বকুল, প্রাক্তন ছাত্রী আক্তার জাহান শেলী প্রমুখ বক্তব্য রাখেন।