রোটারি ক্লাব অব বগুড়ার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩০

স্টাফ রিপোর্টার, বগুড়া

রোটারি ক্লাব অব বগুড়ার ২০২০-২১ সালের কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট এবং ২০১৯-২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রোটারি ভেন্যুতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে (২০২০-২১) নির্বাচিত হন রোটা. সুলতানা পারভীন শ্রাবণী। (২০১৯-২০) সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নির্বাচিত সদস্যরা হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট-১ ডা. মো. মুনছুর রহমান, ভাইস প্রেসিডেন্ট-২ মো. রেজাউল হক, সেক্রেটারি মো. শাহিন কাদির, জয়েন্ট সেক্রেটারি রেজাউল হক বুলু, ট্রেজারার রফিকুল ইসলাম বুলবুল, ডাইরেক্টর (পাঁচজন) নূরুল বাশার চন্দন, আবু সায়েম সরকার, নবিউল ইসলাম নয়ন, আবু হেনা মোস্তফা কামাল, সাজেদুল বারী লিখন, সার্জেন্ট এট আর্মস টিএম মামুন ও রফিকুল ইসলাম রফিক।