ম্যারাথন দৌড়

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

 ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্ল্লোগানকে ধারণ করে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে  ম্যারাথন দৌড়।  ‘দৌড়াও বাংলাদেশ’ নামের এই প্রতিযোগিতাটি গত মঙ্গলবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে উদ্বোধন করেন র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য সারাদেশের স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে ১১০০ ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করতে হয়েছে।

ম্যারাথন দৌড় উদ্বোধন অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী দেশে মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা প্রচেষ্ঠা নেই অবশ্যই এদেশ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি চিরতরে নির্মূল করতে সক্ষম হবো। দেশে চার অভিশাপ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারে না।  ১০ কিলোমিটার ম্যারাথনে ২৫ জন প্রতিযোগীকে জয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে ১ম, ২য় ও ৩য় প্রতিযোগী হলেন আরাফাত হাসান অমিত, ফয়সাল আহমেদ ও ধ্রুব দত্ত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় প্রতিযোগী হলেন—নাফসী সাইফুল্লাহ মৃত্তিকা, জ্যোতিময় রুদ্র সোম ও নাফিস সাইফুল্লাহ আলিম। রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় প্রতিযোগী হলেন— অভিজিত বসু, মোহাম্মদ রিয়াজ ও ফারজানা শারমিন।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার সময় র্যাব মহাপরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহসভানেত্রী জীশান মীর্জা, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, র্যাবের ভারপ্রাপ্ত পরিচালক লে, কর্নেল শাফী উল্লাহ বুলবুল, র্যাবের লিগ্যাল ও মিডিয়া শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেমসহ র্যাবের পদস্থ কর্মকর্তারা।