‘সুনীল অর্থনীতির বিকাশে উপকূলীয় জনপদের ভূমিকা’ সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি

খুলনাস্থ বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি তিতুমীরে গত মঙ্গলবার ‘সুনীল অর্থনীতির বিকাশে উপকূলীয় জনপদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দেশের মেরিটাইম খাতে গবেষণা ভিত্তিক অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড) সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলবাসীর উন্নয়নের লক্ষ্যে বিমরাডের তাত্পর্যপূর্ণ উদ্যোগ এবং গবেষণা, সক্ষমতা ও সচেতনতা তৈরিতে সক্রিয় অবদানের প্রশংসা করেন। এছাড়া, সেমিনারে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্বদ্যািলয়ের অধ্যাপক ড. সেলিনা আহমেদ, ড. মো. ওয়াসিউল ইসলাম ও ড. নাজমুস সাদাত এবং এওএসইডির নির্বাহী পরিচালক শামিম আরফিন।

দেশের দক্ষিণাঞ্চলের বহুমাত্রিক কর্মকাণ্ড ও জনজীবনের চিত্র তুলে ধরা এবং সমস্যাবলি পর্যালোচনা ছিল সেমিনারের প্রধান উদ্দেশ্য।