বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে ৩৩টি মামলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

 

বিআরটিএ মানিক মিয়া অ্যাভিনিউ, পল্লবী, ঢাকা-সিলেট হাইওয়ে, বাসাবো, বেঁড়িবাধ, মোহাম্মদপুর, বাড্ডা লিংক রোড ও মিরপুর বিআরটিএ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও অন্যান্য আইনের অধীনে ৩৩টি মামলায় ৫৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফেরদৌস ইসলাম, মো. মাজহারুল ইসলাম, এম এম সামিরুল ইসলাম, সেলিনা কাজী, মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী ও সারাহ সাদিয়া তাজনীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে। —প্রেস বিজ্ঞপ্তি