চট্টগ্রাম অফিস
উরসের প্রচলিত ধারা থেকে বেরিয়ে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলে গরু-মহিষ বা তার পরিবর্তে কোনো নগদ টাকা ছাড়াই সুন্দর ও শুভ্রতার নির্মল প্রতীক ফুল হাতে নিয়ে ভক্ত-জনতা নিজেরাই হাদিয়া হিসেবে বিশ্ব অলি শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯১তম খোশরোজ শরিফে অংশগ্রহণ করে এক বিরল নজির সৃষ্টি করেছেন।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও মহাসমারোহে মধ্যদিয়ে গতকাল বুধবার মাইজভাণ্ডার দরবার শরিফে বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯১তম খোশরোজ শরিফ যথাযোগ্য মর্যাদায় মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের দেশ-বিদেশের শাখা কমিটিসমূহের সদস্যবৃন্দ র্যালি নিয়ে খোশরোজ শরিফে অংশগ্রহণ করেন। এই উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মাজার শরিফসহ গাউসুল আযম মাইজভাণ্ডারী, গাউসুল আযম বিল বিরাসত বাবাভাণ্ডারী ও হজরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর মাজার শরিফ জিয়ারত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দরুদ পাঠ, বাদ ফজর মাজারে গিলাফ চড়ানো, খতমে কোরআন, খতমে গাউসিয়া শরিফ, খতমে খাজেগান, মিলাদ ও মোনাজাত।
