চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক জন আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:০০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে পৃথক অভিযানে বিপুলপরিমাণ বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল বুধবার নগরীর কোতোয়ালি মোড় ও জেলার হাটহাজারী উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. জিল্লুর রহমান।

গতকাল এক সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন বলেন, কোতোয়ালি ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৮০ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় একটি প্রাইভেট কার থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আনোয়ারা উপজেলার পারকি এলাকা থেকে এসব মদ শহরে আনা হচ্ছিল বলে জানান তিনি। মূলত থার্টি ফার্স্ব নাইটকে সামনে রেখেই এসব মদ নিয়ে আসা হচ্ছিল।