ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও দোহারের আফরোজা আক্তার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:৩৯

ঢাকা জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন আফরোজা আক্তার রিবা। বর্তমানে তিনি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা প্রশাসক ও শিক্ষক-শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, যে কোনো স্বীকৃতিই ভালো কাজের প্রেরণা হিসেবে কাজ করে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শুধু নয়, প্রশাসনিক গণ্ডির বাইরেও একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি সবসময়। অন্যত্র চলে গেলেও ভালো কাজের জন্য মানুষ যাতে মনে রাখে সে চিন্তাচেতনা নিয়ে কাজ করার চেষ্টা করি।