ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা-মাওয়া সংযোগ সড়ক ঝিলমিল আবাসিক এলাকায় বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রাসেল (২২) ও রাব্বি (২৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। থানার ওসি শাহ জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা রাসেল ও রাব্বি বুধবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তাদের বন্ধু নুরুজ্জামানকে দেখতে মোটরসাইকেলযোগে ঝিলমিল এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার মালো নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
