ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পশ্চিম পাশের ফটকের বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো ফটকের সামনে থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ককটেল উদ্ধার করা হয়।
পরে দুপুর ১২টার দিকে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘একটি গোষ্ঠীর’ ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল’ করার অপপ্রয়াস থেকে এটিকে বিচ্ছিন্ন করে দেখা যাচ্ছে না। যে গোষ্ঠীটি’ ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল’ করার অপপ্রয়াস চালাচ্ছে, ককটেল উদ্ধারের ঘটনাটি তার থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা তিনি।
ইত্তেফাক/এএম
