রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জের আলম (৩৫) ও সাদুল্যাপুরের সাদিয়া (৪)।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ ডিসেম্বর ও আলম গত ২১ ডিসেম্বর ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন: বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে হতাশ মোদির টুইট
এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. শাহাদত হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শীতজনিত রাগে আক্রান্ত হয়ে ২৪ জন শিশু মারা গেছে। একই তারিখ থেকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ১৭ জন রোগী হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মারা যান ৩ জন।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা পেয়েছে রংপুর অঞ্চলের মানুষ। তবে ঠাণ্ডার মাত্র কমেনি। মানুষজন বের হয়েছিলেন মাঠে ও অফিস-আদালতে এবং মাঠে ছিল মানুষের সরব উপস্থিতি।
ইত্তেফাক/এএএম
