বিদ্যালয়ে যাবো

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:০৪

 

মা আমাকে বই কিনে দাও

বিদ্যালয়ে যাবো,

বললো দাদু, বিদ্যাপাঠে

নতুন জীবন পাবো!

 

জ্ঞানের আলো জ্বালবো আমি

আমার হূদয় জুড়ে,

বিশ্বটাকে দু চোখ ভরে

দেখবো ঘুরে ঘুরে!

 

পাঠে হবো মনোযোগী

শুনবো স্যারের বাণী,

সমাজ থেকে মুছে দেবো

অসত্য আর গ্লানি!