জুবুথুবু ঠান্ডা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:১১

জুবুথুবু ঠান্ডায় ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ

কেন তুমি আজো দূরে

ফিরে এসো হূদমাজারে

একবালিশে ঘুমাই দেহপাঠের রচনা পড়ে।

 

এখনো বুধাগাজী পাড়ায় থাকি 

আলিশান রোডে দাঁড়িয়ে প্রতীক্ষায়—তুমি আসবে বলে।

 

এলেই পাবে পান-সুপারি-জর্দ্দা-মিষ্টি পানপরাগ।

 

কিসের এত ফরমালিটি

ফিরে এসো ফিরে সেই চেনাপথ—সেই ঠিকানা।

 

জুবুথুবু ঠান্ডায় অস্থির যৌবন

খুঁজে ফিরি ভালোবাসা।