বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে দেড় শতাধিক আটক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭

বিভিন্ন স্থানে সোমবার থেকে বুধবার বিকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গজারিয়া (মুন্সীগঞ্জ): ইউপি সদস্য ও ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শফিকুর রহমান সিকদারসহ ১২ নেতা-কর্মীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গত দু’দিন যাবত্ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ইমামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. মহসিন সরকার, ভবেরচর ইউনিয়ন পরিষদ সদস্য মো:রুকনুজ্জামান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ্, সাবেক ইউপি সদস্য শাহনূর চৌধুরী, বালুয়াকান্দি বড় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য ফয়সাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ আবু সাঈদ ও উপজেলা বিএনপির সদস্য সানাউল্লাহ্ শান্তিসহ ১২জন।

হবিগঞ্জ:সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে কমপক্ষে বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছেন — যুবদল নেতা হারুন মিয়া, শ্রমিকদল নেতা লালন শাহ, এনাম আহমেদ, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক সালেক মিয়া, বাহুবলের বিএনপি নেতা ইউপি সদস্য হান্নান চৌধুরী, হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম সোহাগ, মাছুলিয়ার বিএনপি নেতা ফারুক মিয়া, বিএনপি কর্মী ছালেক মিয়া, গোবিন্দপুর গ্রামের মীর হোসেন, পূর্ব ভাদৈ গ্রামের হারিছ চৌধুরী ও বানিয়াচং-এর হিয়ালা থেকে ব্যবসায়ী মোস্তাক আহমদ।

সাতক্ষীরা: জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৭৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকা থেকে আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সম্পাদক জুলফিকার আলী জুলু, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহছানসহ প্রায় ৫০ জন নেতা-কর্মী। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করেছে।

মেহেরপুর:সদর ও গাংনী উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সদরে ৬ জন এবং গাংনী উপজেলায় ১৯ জন রয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাশকতার বৈঠকের সময় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে সদর থানা পুলিশের অভিযানে নাশকতার সাথে জড়িত সন্দেহে আরো ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হককে নাশকতা মামলয় গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে হাজারবিঘি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাটের চেগানগর গ্রামের আব্দুস শহীদের ছেলে সিলেট এমসি কলেজের ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জারুলিয়া গ্রামের শিবির নেতা আব্দাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে এদের গ্রেফতার করা হয়।

সেনবাগ (নোয়াখালী): পৌর জামায়াত নেতা মোকারম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল গতকাল বুধবার দুপুরে মোকারম হোসেনকে পৌর শহরের একটি দোকান থেকে গ্রেফতার করে। সে সেনবাগ পৌর জামায়াতের সহ-সভাপতি।

বেলকুচি (সিরাজগঞ্জ): নাশকতার মামলায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুছ ছাত্তার সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে বেলকুচি পৌর এলাকাস্থ কলেজ হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিনাজপুর:নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা আমির নুরে আলম সিদ্দিকীকে গত মঙ্গলবার গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব এর সদস্যরা। এদিকে, মঙ্গলবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপি নেতা রবিউল আলম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, পুলিশ ৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে।

গাংনী (মেহেরপুর):গাংনীতে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার হাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো হাবিবুর , মনিরুজ্জামান মনি, আঃ মতিন, আজমাইল, গোলাম জোয়ার্দ্দার, আশরাফুল, হবিবার রহমান, মোস্তাফিজুর, রাজন, লিয়াকত আলী, নজরুল, ইয়ারব হোসেন, জয়নাল, আব্দুল মান্নান, শফিউল ইসলাম, আব্বাস আলী, মন্টু মিয়া, খেদমত, শওকত বাবলু।

বড়লেখা (মৌলভীবাজার): উপজেলা বিএনপির সভাপতিসহ দুজন ও জুড়ীতে ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জুড়ী উপজেলা বিএনপির নেতা হাজী মাছুম রেজা, বিএনপি নেতা-শিক্ষক আব্দুল গফুর সেলিম এবং বিএনপি নেতা রেজাউল করিম রাজু।

রাণীনগর (নওগাঁ): যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী এবং চুরি মামলায় ১ জন ও ইয়াবা ব্যবসায়ীসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাণীনগর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেদারুল ইসলাম, ছাত্রদল নেতা সুজন কুমার, যুবদল নেতা ওয়াসিফ আলী, আবু বক্কর সিদ্দিক ও সুমন আলী।

গৌরীপুর (ময়মনসিংহ): উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. বাশার ঝুলনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।